ঢাকাTuesday , 27 October 2026
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আমাদের স্পেশাল
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. মতামত
  15. রংপুর
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Link Copied!

নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা যুবদলের সদস্যসচিব রাশেদ রেজা উদ-দৌলার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ ও সদস্যসচিব আবু সাঈদ বাবু।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে তাঁরা সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের আদর্শ বাস্তবায়ন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেকিন আহমেদ সজীবসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।