ঢাকাMonday , 26 October 2026
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আমাদের স্পেশাল
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. মতামত
  15. রংপুর
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় শেখ হাসিনার আগমনের স্লোগানে মিছিল, ভিডিও ভাইরাল

Link Copied!

নীলফামারীর ডিমলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে আগমনকে ঘিরে স্লোগান দিয়ে মিছিল করেছেন একদল যুবক। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের কথা উল্লেখ করে মিছিলের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে ২০ থেকে ২৫ জন যুবককে একসঙ্গে মিছিল করতে দেখা যায়। এ সময় তাঁদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘খেলা হবে’, ‘ডিসেম্বরে খেলা হবে’ ও ‘খেলা হবে বাংলার মাটিতে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনকে মুঠোফোনে ভিডিও ধারণ করতেও দেখা গেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে মিছিলটি ঠিক কোথায় এবং কবে অনুষ্ঠিত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, মিছিলের ভিডিও আমরাও পেয়েছি। সেখানে কয়েকজন যুবককে বিভিন্ন স্লোগান দিতে দেখা যাচ্ছে। মিছিলটি আজকের নয়। এটি এক-দুই দিন আগের হতে পারে। ভিডিওটি আজ ফেসবুকে পোস্ট করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

তিনি আরও বলেন, ‘আমাদের থানার কিছু সীমানা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কাছাকাছি রয়েছে। মিছিলটি ডিমলায় হয়েছে, নাকি হাতীবান্ধা এলাকায় তা যাচাই করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।