ঢাকাThursday , 22 October 2026
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আমাদের স্পেশাল
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. মতামত
  15. রংপুর
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে এ আর জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার উদ্বোধন

এ আর এন টাইমস
October 22, 2026 11:55 am
Link Copied!

নীলফামারীতে এ আর জেনারেল হাসপাতালে মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগের চিকিৎসাসেবা দিতে নতুন চেম্বার চালু হচ্ছে।

আগামী ২৫ অক্টোবর (রোববার) চেম্বারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রচারপত্রে জানানো হয়েছে, চেম্বারে রোগী দেখবেন ডা. প্রদীপ কুমার রায়। তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম), ডিইএম (এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম), বিএমইউটি, ঢাকা, এফসিপিএস (মেডিসিন) ও এফপি (ইমার্জেন্সি মেডিকেল অফিসার) হিসেবে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসক। তিনি নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত।

প্রচারপত্র অনুযায়ী, প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি চেম্বারে রোগী দেখবেন। এ আর জেনারেল হাসপাতালটি নীলফামারী সদর হাসপাতাল সড়কে অবস্থিত। সিরিয়াল ও যোগাযোগের জন্য ০১৭৩৩-০৭৭০০০ এবং ০১৭৭৩-৯৯১১৭৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ বলেন, আমরা নীলফামারীতে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করছি। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাড়ানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে স্থানীয় মানুষ নিজ জেলাতেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।