ঢাকাWednesday , 21 October 2026
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আমাদের স্পেশাল
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. মতামত
  15. রংপুর
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে রেললাইনের পাশে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

Link Copied!

নীলফামারী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর।

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার রাতে কোনো একটি ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বুধবার সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা রফিক ইসলাম বলেন, ‘মরদেহ দেখে তাঁকে চেনা যাচ্ছে না। আশপাশের এলাকার কেউ হলে আমরা চিনতে পারতাম। পুলিশ ঘটনাস্থলে এসেছে।’

আরেক বাসিন্দা প্রতাপ রায় বলেন, ‘দেখে মনে হচ্ছে, ছেলেটি হিন্দু ধর্মাবলম্বী হতে পারে। তাঁর বাম হাতে একটি দাগ রয়েছে।’

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।