ঢাকাWednesday , 21 October 2026
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আমাদের স্পেশাল
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. মতামত
  15. রংপুর
আজকের সর্বশেষ সবখবর

লাকসামে কর্ণফুলী ট্রেন লাইনচ্যুত: যাত্রীদের দুর্ভোগ

Link Copied!

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেসরকারি ট্রেন কর্ণফুলী এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে লাকসামের আজগরা এলাকার নাওটী স্টেশন অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা অভিমুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনের বহু যাত্রী।

দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে অনেকে কিছুটা আহত হয়েছেন বলে জানা গেছে। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি নাওটী স্টেশন অতিক্রমকালে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

দুর্ঘটনার পর ট্রেনটি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের গন্তব্যে পৌঁছতে বিলম্ব হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছলে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।